বাস্তুহারাদের গান
১.
আধখোলা গায়ে গড়িয়ে বেড়াচ্ছে
দেখ ছোটো ছোটো রঙিন সব জীবন।
অদ্ভুত এক অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছি আমরা,
পশ্চিমের হেলে যাওয়া চাঁদ আমাদের
পিছনে দৌড়াচ্ছে আর খিলখিলিয়ে হাসছে।
২.
সারিবদ্ধ ঘুমে ওরা স্বপ্নে চাঁদ দ্যাখে
রেল স্টেশনের কনক্রীট বিছানায়
কনকনে কুয়াশারা আলো আধারিতে
মাখামাখি হয় মশার সাথে;
স্বপ্নের চাঁদেরা...
[সম্পূর্ণ পড়ুন]
অতঃপর অন্ধকারেই বেঁচে থাকা
কবিতার কথকতা থেমে গেলে পরে
আমিও তোমার মতো বীজ বুনি প্রেমে;
স্বপ্নের গলা টিপে তৃতীয়ার ভীড়ে
মার্কিনী পুঁজিবাদে যীশু আসে নেমে।
যীশুদের বাইবেলে কবিকুল মেরে
সস্তিতে সুখে বাঁচে ইন্দ্রের দল;
গৌতম পত্নীরে রমোহন সেরে
অতঃপর পূত হয় গঙ্গার জল।
পুজো হয় অবিরত ধংসের মাঝে
দেবতার থালা ভরে প্রণামীর ভারে;
যমরাজও ফাঁকগলে...
[সম্পূর্ণ পড়ুন]
মাথা নষ্ট
১.
হেঁটে চল্ছি কাঁটা ভরা পথে
ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে মাথাটা
প্রতিনিয়ত নিঃশেষ হয়ে যাচ্ছি আমি।
২.
আসলে আমি কাকে ছেড়ে কাকে ধরবো
বুঝতে পারি না
সংশয় তাড়া করে বেড়ায় সবসময়
সহজেই দর্শনকে শক্তিশালী করা যাচ্ছে না।
৩.
সারাদিন সংশয় তাড়া করে ফেরে
বাইরে যা বলি মনের ভিতর তার ভিন্ন-
রুপ দেখে ভয় পাই;
সহজেই কথা ও কাজে এক হওয়া যাচ্ছে...
[সম্পূর্ণ পড়ুন]
বিচ্ছিন্ন সময়ের কিছু কথা
১
অস্থির সময় টা আরো বেশি অস্থির হয়
নড়াচড়া করে ঘুন পোকাটা
কোন মতেই আমি তোমার কাছে যেতে পারছি না ।
২
আবার আমি নতুন হবো নতুন করে
আবার আমি শুরু করবো শুন্য থেকে ১ ২ ৩ ……….
আবার আমি রাত জাগবো নতুন করে, সারা রাত।
৩
আবার সামনে এসে দাড়ায় ধর্মান্ধতার দেওয়াল
অলিক বিশ্বাস কে সামনে রেখে আগায় মানুষ
সহজেই সংকীর্নতাকে...
[সম্পূর্ণ পড়ুন]
আলো
অজ্ঞানতাদূর করতে সূর্যের আলো ছাড়াও জ্ঞানকান্ডের বিকল্প কি? আত্মজ্ঞান শিথিল হলে তামস্য অথবা কুসংস্কার বিধ্বংসী ক্ষেপনাস্ত্র দরকার, কিন্তু উপনিষদের মধ্যে এর বিকল্প-বিদ্যা খুঁজে পাবে, সুতরাং আরামে মারা যাও বা বিরাম-বিহীন জীবন নিয়ে বেঁচে থাক সে তুমি যেই হও, পথ বাতলে দেবে ক্ষণভঙ্গুর সময়, এবং নিশ্ছিদ্র রাত্রির...
[সম্পূর্ণ পড়ুন]
কররেখা
মানুষের পদরেখা মানুষ বোঝে না
শুধু কররেখা গুনে গুনে কী আশ্চর্য মিলিয়ে নেয়
খরদাহ জ্যোতিষ্কের কাল, পাথরের অলৌকিক স্বভাব
কিংবা সময়ের গর্ভের আগাম উত্তাপ, সবই।
তবে কি কররেখা রেখা নয়, চুপ করে পড়ে থাকা নদীর স্বভাব?
মানুষের কররেখা নদীই যেমন।
বুকের বর্ষায় ভেজা নিঃসঙ্গ উঠোন জুড়ে
এপার ওপার করে কতোবার মাড়িয়েছো তুমি?
বসে...
[সম্পূর্ণ পড়ুন]
ভাদ্র মাসের বর্ষায়, অপরূপ রাত্রিতে…
তুমি আসতে বলেছিলে তাই,
এসেছিলাম আমি, যাইনি তবু ভেতরে।
ভেতরে গেলে বন্ধুকে বঞ্চিত করা হয়,-
আমার কোন ঘনিষ্ঠ বন্ধু, তোমার যে
ঘনিষ্ঠতম…
আকাশে বিদ্যুৎ চমকালে, ফেরার সময়,
সাইকেলে চেপে-
হ্যাঁ, বৃষ্টি হলে আমরা দুজন একসাথে ভিজবো-
এই কথা ছুঁড়ে দিয়েছিলাম আমি…
ঐ রাতে বৃষ্টি হল খুব;
একটা ট্রাক আরেকটা ট্রাককে টেনে নিয়ে গেল
হলুদ...
[সম্পূর্ণ পড়ুন]
নদী ধরে বন, বন পেরিয়ে সাগরজলের ঠাঁই…
(১)
অচেনা অরণ্যের মত ছড়িয়ে আছে রাত্রির এই নদী।
আলোতে ধুয়ে দিয়ে জলের শরীর, চলে যায় নিরুদ্দেশ নৌযান
ঘুমের ইশারায় শিয়রের কাছে আবছায়া নারীর মুখের ছবি;
তবু জেগে থাকা, মেনে নিয়ে এই জল এই রাত নক্ষত্রের আহ্বান।
২৫.০২.০৯
(২)
দিদি তোমার প্লেটে মাছটাই রাখো
আমরা মুড়ো খাবো
দিদি তোমরা চিরকাল সুন্দরী- ই থাকো
আমরা বুড়ো হবো।
২৬.০২.০৯
(৩)
নক্ষত্র...
[সম্পূর্ণ পড়ুন]
একটি নিখোঁজ সংবাদ…
পাতের ওপরে রেগে ঘাসপাতা খাওয়া যায় বলো? আমি-টা ভাড়া মিটাক; তোমরা আমার সাথে চলো। আমি-টা দু’টাকার বচসা সেরে আসে, আসুক; আমি-টা আমি-টাকে শুধু যদি ভালোবাসে, বাসুক। তোমরা দেখলে না? আমি-টা বাসে উঠে বসে…তোমরা দেখলে না? আমি-টা পিছু ফিরে চায়…ঐ যে দুই-টিতে বসে ছিলো তোমাদের পাশে, তাদের-ই দিকে শুধু উসখুসখুসিয়ে তাকায়। আমি-টার...
[সম্পূর্ণ পড়ুন]
অসহায় আমি এবং স্বপ্নের সহমরণ
প্রাণপেতে বসে আছি গানের আশায়
পরবাসী গান তবু আসবে না ফের;
খেরোখাতা ভরে ওঠে ক্ষোভের ভাষায়
বিপ্লবী মন ভাসে, স্রোত সময়ের।
আড্ডার ফাঁকে কমরেড বনে যাওয়া
চোখ বুঁজে শুনি সমাজতন্ত্র ডাকে;
উড়য়েছে সব একবুক ঝড়ো হাওয়া
অসহায় আমি অবহেলা করি মাকে।
দ্রুতলয়ে সেই তথাকথিতের ভীড়ে
শপথের কথা পড়ে থাকে চেনা ঘাসে;
ধুসর স্বপ্ন বেরঙিন...
[সম্পূর্ণ পড়ুন]


